Hi

ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ও ৫৩ বিজিবির পৃথকভাবে ইফতার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৫:১৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ১৯৮ Time View

 ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সমাজের অসহায়, দরিদ্র, দু:স্থদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটালিয়ন ও ৫৯ (রহনপুর) ব্যাটালিয়ন প্রায় ২ শতাধিক মানুষের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুরে ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়ন সদর দপ্তরে ১০০ জনকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামানসহ বিজিবির সদস্যরা। অপরদিকে একই সময়, রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি কর্তৃক গোবরাতলায় অবস্থিত ব্যাটালিয়ন সদরে ১০০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সেখানে উপস্থিত থেকে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ান ৫৯ বিজিবি অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন রহনপুর ব্যাটেলিয়ানের সি ও লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি জানায়, এবছর প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে, তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এসব ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ও ৫৩ বিজিবির পৃথকভাবে ইফতার বিতরণ

Update Time : ০৫:১৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪