চাঁপাইনবাবগঞ্জে ১৩৭ বোতল বিদেশি মদসহ ভারতীয় অবৈধ পণ্য আটক
-
Reporter Name - Update Time : ১১:৫২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- ১৩২ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার.শিবগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ, বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোঃ ছাইদুল হাসান,পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অনুযায়ী,অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ রোকনুজ্জামান সরকারের তত্ত্বাবধানে,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ,জনাব চৌধুরী জোবায়ের আহাম্মদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সুকোমল চন্দ্র দেবনাথের নেতৃত্বে, শিবগঞ্জ থানার এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সোমবার – ২১/০৮/২০২৩ – রাত আনুমানিক ১০.৪৫ মিনিটের সময় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে উক্ত গ্রামের পলাতক আসামী মোঃ সামিউল ইসলাম (৩৭) এর বসতবাড়ির ভিতরে তার গোয়ালঘর হতে ৪০ বোতল বিদেশি মদ ROYAL STAG. ৩৭ বোতল Officers Choice , ৫৮ বোতল EM BOSS , সর্বমোট- ১৩৭ বোতল বিদেশী মদ, ০৬ পিচ ভারতীয় শাড়ী,বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ ভারতীয় মলম এবং বেশকিছু মেশিনারীজ পার্টস উদ্ধার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে,শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



















