Hi

ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব এর হাতে গান পাউডারসহ আটক ১ জনর‌্যাব এর হাতে গান পাউডারসহ আটক ১ জন

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • ১৩৬ Time View

 ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ১০০ গ্রাম গান পাউডারসহ একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার দুপুরে (২৮ মার্চ ) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ অভিযানের সত্যতা নিশ্চিত করে। এর আগে বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর বাগবাড়ীটোলা গ্রামে অভিযান চালায় র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল। আটক ব্যক্তি একই এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে মো. ফজলুর রহমান ফটিক (৩৫)। র‌্যাব-৫ এর অধিনায়ক মারুফ হোসেন খান জানান, সম্প্রতি সময়ে ককটেল এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে হত্যাসহ নানা অপ্রীতিকর ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তি একটি বাজারের ব্যাগে এসব বিস্ফোরক দ্রব্য (গান পাউডার) বোমা তৈরির উদ্দেশে মজুদ করেছিল বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় সদর থানায় একটি বিস্ফোরক আইনে মামলা হয়েছে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব এর হাতে গান পাউডারসহ আটক ১ জনর‌্যাব এর হাতে গান পাউডারসহ আটক ১ জন

Update Time : ০২:৫২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪