শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রানিহাটি ইউনিয়নে লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১২:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- ১২৩ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ডিসেম্বর) সদর উপজেলার রাণিহাটি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বেগম রুখসানা খানম। ওরিয়েন্টেশনে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশন পরিচালনা করেন লাইট হাউজ, দি ইউএসএআইডি আইন সহায়তা এক্টিভিটি প্রকল্পের জেলা কর্মকর্তা সালাহ উদ্দিন জুয়েল। তিনি জানান, অনুষ্ঠানটি দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভির অর্থায়নে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালেন বাস্তবায়নে এবং লাইট হাউজের আয়োজনে করা হয়।
Tag :
চাঁপাইনবাবগঞ্জ
জনপ্রিয়












