চাঁপাইনবাবগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্র, ও বিস্ফোরক দ্রব্য সহ ১ জন গ্রেফতার
-
Reporter Name - Update Time : ০২:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- ১৫৮ Time View

ইমাম হাসান জুয়েল ,চাঁপাইনবাবগঞ্জ:
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫, এর একটি চৌকষ অপারেশন দল ২৩ আগস্ট ২০২৩ ইং তারিখ রাত ৯:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামস্থ জনৈক মোঃ ইসরাফিল ইসলাম (২৭) পিতা-মৃত জাকারিয়া এর মুদি দোকানের সামনে নাচোল হতে রাজবাড়ী গামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল- ১টি, ম্যাগাজিন- ২টি, গুলি- ৩ রাউন্ড, বিস্ফোরকদ্রব্য (গান পাউডার) ১ কেজি ১২০ গ্রাম এবং নগদ-২০০০/- টাকা সহ আসামী মোঃ ইব্রাহিম (শিলাল) (৩০), পিতা-মোঃ আফছার শিলাল, মাতা-মোছাঃ জাহানারা বিবি, সাং-কুসুম্বা বিলকরিল্লা শিলাল পাড়া, ইউপি-কুসুম্বা, থানা-মান্দা, জেলা-নওগাঁ’কে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী নওগাঁর মান্দা থানার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে একটি ভ্যানে চালক হিসেবে বহন করে নিয়ে যাচ্ছে। এ সময় ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্যসহ আটক করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উদ্ধারকৃত আলামত সংগ্রহ করে নিজ দায়িত্বে মান্দা ফেরি ঘাটে পৌঁছে দেয়ার কথা স্বীকার করে। উল্লেখ্য, ভিন্ন দুটি মামলায় আসামী প্রায় এক বছর চার মাস জেল খাটে। জেলে থাকাকালীন অজ্ঞাত এক অস্ত্র ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। এ অবৈধ লেনদেনের ছক সেখানে কাটা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।



















