Hi

ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন আটক

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ২০৭ Time View

 ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ অসীম নামে ১ যুবককে আটক করা হয়েছে। আটক আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গিধনিপাড়ার রফিকুল ইসলামের ছেলে অসীম (২৫)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর দিক নির্দেশনায় ও এসআই মো. আসগর আলী’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সদর উপজেলার চরবাগডাঙ্গা ফাটাপাড়া থেকে ২০০ গ্রাম হেরোইনসহ অসীম কে আটক করতে সক্ষম হয়। অভিযানটি ২৯ অক্টোবর রোববার (শনিবার দিবাগত রাত) পৌণে ৩ টার দিকে চালানো হয়। আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সৌমিক হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি মো: সবুজ গাজীর কৃতজ্ঞতা

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন আটক

Update Time : ০৩:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩