চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ ২২ জন আটক
-
Reporter Name - Update Time : ০১:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- ১২৯ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৪৯ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন: শিবগঞ্জ থানাধীন তারাপুর ঠুটাপাড়ার সাইদুর রহমানের ছেলে আবুল হাসান (১৯) এবং সদর থানাধীন বারোঘরিয়া রবিদাস পাড়ার শ্রী আনান্দ রবি দাস এর ছেলে শ্রী প্রদীপ দাস (২৬)
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের চৌকষ অফিসার এসআই মাহাফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার (১১ ডিসেম্বর) দুপুর দুইটার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নয়াগোলা মোড়ে অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিলসহ আবুল হাসান ও প্রদীপ দাস’কে আটক করা হয় ।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


















