Hi

ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে (ডিএনসির) অভিযানে ফেনসিডিল সহ ১ জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:১৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • ১৮৬ Time View

 ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে শূণ্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক জনাব মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ ক-সার্কেলের পরিদর্শক জনাব মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪.০৩.২০২৪ খ্রিঃ তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের চর ধুমিহায়াতপুর কুথনীপাড়া গ্রামস্থ আসামীদ্বয়ের নিজ দখলীয় বসতবাড়ী হতে ৭.৩০ ঘটিকায় ৭৫ বোতল ফেনসিডিল সহ আসামী মোসাঃ নাসরিন বেগম(৩৬) কে আটক করা হয় এবং তার স্বামী মো রুহুল আমিন(৪০) পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ ক-সার্কেলের পরিদর্শক জনাব মোঃ ইলিয়াস হোসেন তালুকদার নিজেই বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণির ক্রমিক নং ১৪(গ) ও ৪১ ধারায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। যার নম্বর-৪৩, তারিখ-২৪/০৩/২০২৪ ইং। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে  তার মায়ের  কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার 

চাঁপাইনবাবগঞ্জে (ডিএনসির) অভিযানে ফেনসিডিল সহ ১ জন গ্রেফতার

Update Time : ০৯:১৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪