চাঁপাইনবাবগঞ্জে এতিমখানা ও অটিজম সেন্টার ১ (প্রস্তাবিত) ভিত্তিপ্রস্তর স্থাপন
-
Reporter Name - Update Time : ০৪:২৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- ১৪৯ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে কুটিরশিল্প কর্মসংস্থান ভিত্তিক এতিমখানা ও অটিজম সেন্টার ১ (প্রস্তাবিত) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের উত্তর ভবানীপুরে (পল্লী বিদ্যুৎ অফিসের উত্তর পাশে) কুটিরশিল্প কর্মসংস্থান ভিত্তিক এতিমখানা ও অটিজম সেন্টার ১ (প্রস্তাবিত) ভিত্তিপ্রস্তর স্থাপন ‘স্বরুপ প্রতিষ্ঠানের নিজস্ব মাটিতে সাইনবোর্ড বসানো হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার মোঃ আলমগীর হোসেন বলেন, পিতৃহীন নাবালগ শিশু-কিশোরদের বলা হয় এতিম। বর্তমান সমাজে এতিম অসহায় শিশুর সংখ্যা কম নয়। অভিভাবকহীন হওয়ার কারণে অনেকে পড়াশুনা চালিয়ে যেতে পারেনা। দরিদ্র অসহায় দুঃস্থ ও এতিমদের জন্য ইসলাম সমাজের ওপর অনেক দায়িত্ব দিয়েছে। এতিমদের দেখাশোনার দায়িত্ব নিলে হাদীস অনুসারে বেহেশত লাভ সুনিশ্চিত, ইনশাআল্লাহ। ইসলামের দৃষ্টিতে এতিমের লালন-পালনের দায়িত্ব নেয়া জান্নাতে যাওয়ার মাধ্যম। হাদিস শরিফে এসেছে, ‘যে ব্যক্তি কোনো এতিমকে আপন মাতা-পিতার সঙ্গে নিজেদের (পারিবারিক) খাবারের আয়োজনে বসায় এবং (তাকে এই পরিমাণ আহার্য দান করে যে) সে পরিতৃপ্ত হয়ে আহার করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। (মুসনাদে আহমাদ : ১৮২৫২)। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, জাকাত সদকা এতিম মিসকিন গরিবদের অধিকার। জাকাতের আটটি খাতের মধ্যেও অসহায় দরিদ্র এতিমের কথা রয়েছে। এতিমের অভিভাবক জান্নাতে নবীজির কাছাকাছি থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমি ও এতিমের অভিভাবক জান্নাতে দুই আঙুলের ন্যায় অতি কাছাকাছি থাকব। ’ (বুখারি : হাদিস নং ৬০০৫) নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এতিমের খোরপোশ ও লালন-পালনের যাবতীয় দায়িত্ব গ্রহণ করে, আল্লাহ তায়ালা তাকে জান্নাত দান করবেন। ’ (তিরমিজি : হাদিস নং ১৯১৭) এতিমের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, বিধবা, এতিম ও গরিবের সাহায্যকারী ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদের সমতুল্য। অথবা তার মর্যাদা সেই (নামাজের জন্য) রাত জাগরণকারীর মতো, যে কখনো ক্লান্ত হয় না। অথবা তার মর্যাদা সেই রোজাদারের মতো, যে কখনো ইফতার (রোজা ভঙ্গ) করে না। (মুসলিম : হাদিস নং ৫২৯৫) আমরা এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে কুটিরশিল্প কর্মসংস্থান ভিত্তিক এতিমখানা ও অটিজম সেন্টার ১ (প্রস্তাবিত) ভিত্তিপ্রস্তর স্থাপন ‘স্বরুপ প্রতিষ্ঠানের নিজস্ব মাটিতে সাইনবোর্ড বসানো হয়েছে। আগামীতে প্রতিষ্ঠানের জমিতে মাটি ভরাট এবং বিল্ডিং এর কাজ যথাসময়ে ইনশাআল্লাহ শুরু করা হবে। এই মহতি কাজে কেউ অংশ নিতে চাইলে তাদের টাকা পয়সা নিজ দায়িত্বে নিজস্ব লোকের মাধ্যমে খরচ করে অংশগ্রহণ করতে পারেন। এর উদ্দেশ্য হলো এই যে, দানকারী নিজের মাধ্যমে প্রতিষ্ঠান এর উন্নয়নে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন এবং প্রতিষ্ঠান এর স্বচ্ছতা বজায় থাকবে, ইনশাপআল্লাহ। আপনাদের দোয়া, সহযোগিতা ও পরামর্শ আমাদের একান্ত কাম্য। যোগাযোগ : 01318643724।



















