Hi

ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খোলস খান

  • Reporter Name
  • Update Time : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ১৩৭ Time View

খোলসের ভেতরে যা, ওটা দেখবে বলে
চাষি মানুষ ছুটছে, ফসলের ক্ষেতে,
কে জানে কত প্রহর যাবে সত্য পেতে,
ফসলের ক্ষেত খোঁজ, নিজেকে খোঁজ না,
নিজেকে খুঁজলে সহজে পেতে খাঁটি সোনা,
অন্যের দোষ অন্যের কাছে থাক জমা
নিজে টেনে এনে নিজ কাঁধে ভার নিলে
সম অপরাধ, পাপ, নিজেরও মিলে
থাক না, গুপ্ত আবর্জনা গুপ্ত থাক
গ্যাস হয়ে একদিন পুড়ে হবে খাক,
আবর্জনার দূগন্ধ, থাক চাপা পড়ে
নিজেকে জাগাতে হবে প্রত্যাশার ভোরে,
কিছু পথ নিজে চল, কিছু পথ রেখে
পথে থেকে যেতে নেই, ক্লান্তিকাল দেখে,
কিছু ইচ্ছে সন্মুখে রাখ পাখা মেলে
কিছু ইচ্ছে চাপা দাও, মায়া, মোহ ফেলে,
রাতকে রাতের মত থাকতে দাও না,
রাতের পরেই ভোর, দেখতে কি পাও না?
সেবা আর স্বার্থ রক্ষা এক কথা নয়,
নিজেকে ভাঙ দেখবে অন্তহীন বিস্ময়!
মৃত্যুর পর মরণ দেখা সম্ভব না
বেঁচে থেকে অনুভব, পারলে কর না তা।
কিছু বিলাও, কিছু হিসেব মিলাতে
কিছু সুখ জমা রাখ, দু হাতে বিলাতে,
চূর্ণ বিচূর্ণ প্রত্যাশা, কখনো আবার
নিজেকে শুধরে দিয়ে, মুছে অন্ধকার,
নিজেকে খুঁড়ে নিজেকে গড় দূরন্ত,
খুঁজতে যেও না ভুলেও, অসীমের অন্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

খোলস খান

Update Time : ০৭:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

খোলসের ভেতরে যা, ওটা দেখবে বলে
চাষি মানুষ ছুটছে, ফসলের ক্ষেতে,
কে জানে কত প্রহর যাবে সত্য পেতে,
ফসলের ক্ষেত খোঁজ, নিজেকে খোঁজ না,
নিজেকে খুঁজলে সহজে পেতে খাঁটি সোনা,
অন্যের দোষ অন্যের কাছে থাক জমা
নিজে টেনে এনে নিজ কাঁধে ভার নিলে
সম অপরাধ, পাপ, নিজেরও মিলে
থাক না, গুপ্ত আবর্জনা গুপ্ত থাক
গ্যাস হয়ে একদিন পুড়ে হবে খাক,
আবর্জনার দূগন্ধ, থাক চাপা পড়ে
নিজেকে জাগাতে হবে প্রত্যাশার ভোরে,
কিছু পথ নিজে চল, কিছু পথ রেখে
পথে থেকে যেতে নেই, ক্লান্তিকাল দেখে,
কিছু ইচ্ছে সন্মুখে রাখ পাখা মেলে
কিছু ইচ্ছে চাপা দাও, মায়া, মোহ ফেলে,
রাতকে রাতের মত থাকতে দাও না,
রাতের পরেই ভোর, দেখতে কি পাও না?
সেবা আর স্বার্থ রক্ষা এক কথা নয়,
নিজেকে ভাঙ দেখবে অন্তহীন বিস্ময়!
মৃত্যুর পর মরণ দেখা সম্ভব না
বেঁচে থেকে অনুভব, পারলে কর না তা।
কিছু বিলাও, কিছু হিসেব মিলাতে
কিছু সুখ জমা রাখ, দু হাতে বিলাতে,
চূর্ণ বিচূর্ণ প্রত্যাশা, কখনো আবার
নিজেকে শুধরে দিয়ে, মুছে অন্ধকার,
নিজেকে খুঁড়ে নিজেকে গড় দূরন্ত,
খুঁজতে যেও না ভুলেও, অসীমের অন্ত।