Hi

ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কেএমপি কমিশনারের সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

  • Reporter Name
  • Update Time : ০৫:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ১৫৩ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মোজাম্মেল হক সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে নগর ভবনে নবনির্বাচিত মেয়রের সঙ্গে পুলিশ কমিশনার সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

নবনির্বাচিত মেয়রের সঙ্গে সাক্ষাৎকালে কেএমপি’র কমিশনার জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জনবান্ধব এবং আধুনিক পুলিশ গড়ার মূল পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যুগোপযোগী কার্যক্রমের সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও মেয়রের দূরদর্শিতায় স্মার্ট খুলনা সিটি বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন। এসময়
মেয়র কেএমপির পুলিশ কমিশনারের মাদক, অস্ত্র ও সন্ত্রাস বিরোধী ভূমিকার প্রশংসা করেছেন। মাদক ও সন্ত্রাস মুক্ত পরিচ্ছন্ন খুলনা মহানগর গড়ে তোলার লক্ষ্যে পুলিশের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা এবং ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। উল্লেখ্য, গত ১১ অক্টোবর সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের কাছ থেকে আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি তৃতীয় বারের মতো খুলনা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত  

খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কেএমপি কমিশনারের সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

Update Time : ০৫:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩