Hi

ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ি পুলিশ সুপার লক্ষ্মীছড়ি থানা ও থানাধীন লক্ষ্মীছড়ি পুলিশ ফাঁড়ি পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : ১০:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২০ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::

মোঃ আরেফিন জুয়েল, পুলিশ সুপার, খাগড়াছড়ি পার্বত্য জেলা, অদ্য ৫ই ফেব্রুয়ারি রোজ,(বুধবার) আকস্মিকভাবে লক্ষ্মীছড়ি থানা এবং থানাধীন ফাঁড়ির (লক্ষ্মীছড়ি পুলিশ ফাঁড়ি) বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।

পরিদর্শন উপলক্ষে লক্ষ্মীছড়ি থানায় পৌঁছালে লক্ষ্মীছড়ি থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার, খাগড়াছড়ি উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে লক্ষ্মীছড়ি থানা পুলিশের একটি সু-সজ্জিত পুলিশ দল পুলিশ সুপার কে “গার্ড অব অনার” প্রদান করে।
পরবর্তীতে পুলিশ সুপার ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, অস্ত্রাগার পরিদর্শন সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সমস্যা সমাধানের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং মাধ্যমে নিয়মিত বিট পুলিশিং সমাবেশ, উঠান-বৈঠক কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

লক্ষ্মীছড়ি থানা ও থানাধীন লক্ষ্মীছড়ি পুলিশ ফাঁড়ি পরিদর্শন কালে পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন- শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খাগড়াছড়ি পার্বত্য জেলা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

খাগড়াছড়ি পুলিশ সুপার লক্ষ্মীছড়ি থানা ও থানাধীন লক্ষ্মীছড়ি পুলিশ ফাঁড়ি পরিদর্শন

Update Time : ১০:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫