খাগড়াছড়িতে ৮৪ টি বৌদ্ধ বিহারে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন- পার্বত্য প্রতিমন্ত্রী
-
Reporter Name - Update Time : ০৯:২১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
- ১৬০ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি প্রতিনিধি :::
খাগড়াছড়ি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টির সৌজন্যে শুক্রবার বিকাল ৩ টার সময়,
খাগড়াছড়ি জেলা সদর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের অডিটোরিয়ামে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে প্রাপ্ত অনুদান খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার ৮৪টি বৌদ্ধ বিহারে ১৫ লাখ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপণা চাকমা কণি’র সভাপতিত্বে, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড সুপারভাইজার দারুণ বিকাশ ত্রিপুরা’র সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
প্রধান অতিথি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে প্রাপ্ত অনুদান খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার ৮৪টি বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের মাঝে ১৫ লাখ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, এড. আশুতোষ চাকমা, নিলোৎপল খীসা, শতরুপা চাকমা, ক্যজরী মারমা, শাহিনা আক্তার, সাবেক অধ্যক্ষ মধু মঙ্গল চাকমা, জ্যোতিসারা ভিক্ষু সহ জেলার বিভিন্ন বিহারের ভান্তে ও বিহার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।























