Hi

ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সার আক্রান্ত পুলিশ সদস্য ও সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • ১৪৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
নিজের মানবিকতা ও সৌহার্দ্যপূর্ণ মনোভাবের বহি:প্রকাশ ঘটিয়ে বিভিন্ন সময় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও নিপীড়িত সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা, পিপিএম।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার (১৫ মে ২০২৩) তারিখ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ সভার প্রারম্ভে ধোবাউড়া থানায় কর্মরত ক্যান্সার আক্রান্ত পুলিশ সদস্য এএসআই (নিরস্ত্র) মো: কামাল উদ্দিন-কে তিন লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেন যা উপস্থিত জেলা উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে ভাতৃত্ব ও মানবতাবোধের এক প্রকৃষ্ট উদাহরণ হয়ে ধরা দেয়।

এই অর্থ একদিকে যেমন চিকিৎসার ব্যয়নির্বাহ করবে একইভাবে তা পুলিশ পরিবারটির মনোবল বৃদ্ধি করবে অনেকাংশে। পাশাপাশি, পুলিশ সুপার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী জামান আহমেদ-এর পরিবারকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।

গত ৫ মে, ২০২৩ তারিখ সকাল অনুমান ০৮:০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন তালদিঘী মডেল মসজিদের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে হালুয়াঘাট থেকে ঢাকাগামী একটি বাসের সাথে একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী জামান আহমেদ (৪৮), পিতা- মো: আলম বেপারী, সাং- বাহেরচর (কাতলা), থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর গুরুতর আহত হন এবং চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাকরির সুবাদে তিনি তারাকান্দায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে যান। এরকম মর্মন্তুদ মৃত্যুতে তার স্ত্রী চার কন্যা সন্তানদেরকে নিয়ে এক চরম আর্থিক ও সামাজিক দুরাবস্থার মাঝে পতিত হন যা পুলিশ সুপার’কে মর্মাহত করে। আজ নিহত জামান আহমেদ-এর স্ত্রী নাজনীন আক্তারের হাতে পুলিশ সুপার এই অর্থ তুলে দেন।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা, পিপিএম এই মানবিক উদ্যোগ ময়মনসিংহ জেলার সকল পর্যায়ের মানুষের মাঝে মানবতা ও সহমর্মিতার এক প্রোজ্জ্বল দৃষ্টান্ত হয়ে সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের বিশ্বাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শাহনেওয়াজ মল্লিক সেলিম

ক্যান্সার আক্রান্ত পুলিশ সদস্য ও সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

Update Time : ০৯:৫২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩