কেশবপুর পৌরসভায় বিট পুলিশিং কার্যক্রম গতিশীল ও জনসচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৩:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- ১৬৫ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)
যশোরের কেশবপুরে “বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে”। তথ্য দিন, সেবা নিন এই স্লোগানকে সামনে রেখে কেশবপুর পৌরসভা এলাকায় বিট পুলিশিং কার্যক্রম গতিশীল ও জনসচেতনতা বৃদ্ধিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকেলে থানা পুলিশের আয়োজনে পৌরসভা কার্যালয়ে গণ্যমাণ্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা বিট পুলিশের দায়িত্বরত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম।
পৌরসভার বিট পুলিশিং এর আরেক দায়িত্বরত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবু, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আতিয়ার রহমান, ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়ল, নিউজক্লাবের সভাপতি আশরাফুজ্জামান প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পৌরশহরে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এবং মাদক সেবনকারীরা প্রকাশ্য দিবালোকে গাঁজা, মদ ও ফেনসিডিল সেবন করছে। তাতে করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও মাদকের দিকে অগ্রসর হচ্ছে। যেটা আমাদের সমাজের খুবই ক্ষতিকর। এছাড়া পৌরশহরের বিভিন্ন এলাকায় দিনে রাতে তাস ও ক্যারামবোর্ড ও জুয়া খেলার আসর বসে। যার জন্য এলাকায় চুরি, ছিনতাই হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পৌর শহরের বেশ কিছু দোকানে চুরি হয়েছে। এলাকায় আইন-শৃংখলা বাহিনীর নজরদারি বাড়িয়ে দ্রুত সময়ের মধ্যে চুরি, জুয়া ও মাদক নির্মূল করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
পৌরশহর এলাকায় জুয়া, চুরি-ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, ইভটিজিং, মাদক নির্মূলে জনগণকে সতর্ক বার্তা দিয়ে বিট পুলিশিং কর্মকর্তারা বক্তব্যে বলেন, আপনাদের এলাকার মাদক ব্যবসায়ী, জুয়াখোর, চোরাকারবারি ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। সেই সব অপরাধীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সে যেই হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।এলাকায় বহিরাগত লোকদের উপর নজরদারি ও পুলিশকে অবহিত করবেন। ঘুষ ও হয়রানিমুক্ত মামলা রুজু, জিডি এন্ট্রি, পাসপোর্ট ভেরিফিকেশন, পুলিশ ক্লিয়ারেন্সসহ পুলিশের নিকট হতে সকল ধরণের সেবা প্রাপ্তির বিষয়ে জনগণকে অবহিত করেন। এছাড়া এলাকায় যদি কোন ব্যক্তি পুলিশের নাম ভাঙিয়ে টাকা নেয়, দালালি-বাটপারি করে সেইসব তথ্য পুলিশকে দিবেন তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তাৎক্ষণিক পুলিশি সহায়তা প্রদানে জনগণকে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বিট পুলিশের দায়িত্বরত সহকারী উপ পুলিশ পরিদর্শক কাজী রহমত আলীসহ পৌর শহরের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।






















