Hi

ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে মৎস্য ঘেরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক জেলের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • ১৪৪ Time View

 শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)

কেশবপুরে মৎস্য ঘেরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তপু সরকার (২২) নামের এক জেলের মৃত্যু হয়েছে।শনিবার (২৭ মে ) সকালে উপজেলার ভোগতী-নরেন্দ্রপুর গ্রামের নোনাডাঙ্গা মাঠে বিল্লাল হোসেনের মৎস্য ঘেরে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি হলেন মধ্যকুল গ্রামের গোবিন্দ সরকার এর ছেলে। থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার ভোগতী গ্রামের আব্দুল মাজেদ সরদারের ছেলে বিল্লাল হোসেনের মৎস্য ঘেরে শনিবার সকালে মধ্যকুল গ্রামের গোবিন্দ সরকার এর ছেলে তপু সরকারসহ ৬/৭ জন জেলে মাছ ধরতে যায়। জেলেরা জাল টেনে মাছ ধরার সময় মৎস্য ঘেরের উপর দিয়ে বিদ্যুৎ সংযোগের তারে তপু সরকারের হাত লাগলে বিদ্যুৎ স্পৃষ্ঠ হন তিনি। ওই সময় সাথে থাকা লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর তপু সরকারকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, মৎস্য ঘেরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পষ্টে তপু সরকারের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কেশবপুরে মৎস্য ঘেরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক জেলের মৃত্যু

Update Time : ০২:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩