Hi

ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে পাগলীকে বেধড়ক মারপিট করে হাত ভেঙে দেওয়ার অপরাধে আলম শেখ গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ১৬৫ Time View

শামীম আখতার বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি বাজারের চৌরাস্তা মোড়ে সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে নবী খাতুন নামের পাগলীকে সন্ত্রাসী কায়দায় মারপিট করে হাত ভেঙে দেওয়ার ঘটনায় অপরাধী আলম শেখ (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সাগরদাঁড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করে। সে সাগরদাঁড়ি গ্রামের মৃত ইরফান আলী শেখের ছেলে। গত ১৭ অক্টোবর সকালে সাগরদাঁড়ি বাজারে পাগলীর উপর এমন অমানবিক নিষ্ঠুর নির্যাতনের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় ব্যানার্জী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অপরাধী আলম শেখকে গ্রেফতার করে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি গ্রামের মৃত বাবর আলী সানার মেয়ে নবী খাতুন (৬৫) দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। পাগল হওয়ার পরে ২০ বছর যাবৎ সাগরদাঁড়ি বাজারে আলম শেখের কাঠগোলার সামনে রাস্তার পাশে শুয়ে বসে অসহায়ভাবে জীবনযাপন করে। আলমের কাঠগোলার সামনে স’মিলে কাটানো কাঠ রাখা ছিলো। সেই কাঠ গত ১৭অক্টোবর সকালে পাগলী রাস্তার উপরে ফেলে এলোমেলো করে দেয়। ওইসময় আলম দেখতে পেয়ে সাইজ কাঠ দিয়ে পাগলীকে এলোপাতাড়িভাবে মারপিট করে। তার বেধড়ক মারপিটে পাগলীর শরীরের বিভিন্ন জায়গায় নিলাফোলা জখম এবং বাম হাত ভেঙ্গে যায়।
স্থানীয় লোকজন টের পেয়ে নবী পাগলীকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার হাতের হাঁড় পুরোটাই ভেঙ্গে যাওয়ার কারণে বড়ো ধরনের অপারেশন করা লাগবে বলে চিকিৎসরা জানান।
অসহায় পাগলীর উপর এমন অমানবিক নিষ্ঠুর নির্যাতনের ঘটনায় ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হামলাকারী আলমকে আইনের আওতায় নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরবর্তীতে থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমানের নির্দেশনায় চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয় ব্যানার্জী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অপরাধী আলমকে গ্রেফতার করে

মারপিটের ঘটনার বিষয়ে এলাকাবাসীর অনেকেই জানান, সামান্য তুচ্ছ একটা বিষয় নিয়ে আলম শেখ অহেতুক নবী পাগলীকে মারপিট করেছে। সে দীর্ঘদিন ধরে সাগরদাঁড়ি বাজারে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে খেয়ে না খেয়ে রাস্তার পাশে শুয়ে বসে অসহায়ভাবে জীবন যাপন করে। তার হাতের হাঁড় পুরোটাই ভেঙ্গে যাওয়ার কারণে বড়ো ধরনের অপারেশন করা লাগবে বলে ডাক্তাররা বলেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, পাগলীকে মারপিট করার অপরাধে আলম শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে শনিবার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

কেশবপুরে পাগলীকে বেধড়ক মারপিট করে হাত ভেঙে দেওয়ার অপরাধে আলম শেখ গ্রেফতার

Update Time : ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩