Hi

ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে নবনির্বাচিত এমপি আজিজুল ইসলামকে সংবর্ধনা প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ১৮৬ Time View

 শামীম আখতার (খুলনা) যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত এমপি আজিজুল ইসলামকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৭ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি এমপি আজিজুল ইসলাম বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর আধুনিক উপজেলা গড়ার লক্ষ্যে আমার অনেক স্বপ্ন রয়েছে। আগামীতে সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত করতে চাই। উপজেলাকে দূর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, নিয়োগ বানিজ্য, মাদকমুক্ত করে একটি স্মার্ট ও মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করতে চাই। আমার কারো প্রতি কোন রাগ, অভিমান, হিংসা বিদ্বেষ নেই। সবাইকে সাথে নিয়ে এখানকার শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গ্রামীণ জনপদের অবহেলিত রাস্তাঘাট, বিভিন্ন এলাকার খেলার মাঠের উন্নয়ন করাসহ সকল উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে এই উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তুলবো। তার জন্য আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য টিপু সুলতান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জি এম কবির হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান, ক্রীড়া সংস্থার সদস্য উত্তম কুমার বসু, হাবিবুর রহমান, আব্দুল লতিফ, জনাব আলীসহ উপজেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুর থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফিরোজ হোসেন

কেশবপুরে নবনির্বাচিত এমপি আজিজুল ইসলামকে সংবর্ধনা প্রদান

Update Time : ০৮:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪