কেন্দুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
-
Reporter Name - Update Time : ০৬:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- ১৪৫ Time View

আতিক-কেন্দুয়া(নেত্রকোনা ) প্রতিনিধি :-
কেন্দুয়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. আশরাফ উদ্দিন ভূঞা’র সঞ্চালনায়- উপজেলা পরিষদ মিলনাতনে আলোচনা সভা অনুষ্ঠিত ।এতে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মতিউর রহমান, কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুনর রশীদ ফারুকী ,বাংলাদেশ জামায়াতের ইসলাম কেন্দুয়া উপজেলা শাখার আমীর মোঃ সাদেকুর রহমান,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা মোঃ সেকুল ইসলাম খান, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা, মওলানা শরিফুজ্জান জিহাদী, । আলোচনা সভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়।























