উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান প্রার্থী নুরে আলম জেসি আটক
-
Reporter Name - Update Time : ০৪:৩৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- ১৩৬ Time View

আতিক -নেত্রকোনা, প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য ভাইস -চেয়ারম্যান পদপ্রার্থী নূরে আলম জেসিকে আটক করেছে। থানার সামনে থেকে কেন্দুয়া থানার পুলিশ । রবিবার (৭ এপ্রিল) আনুমানিক রাত নয়টার দিকে কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের চক বাট্রা গ্রামের নূরে আলম জেসিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কেন্দুয়া থানার পুলিশের-উপ পরিদর্শক এস আই মোঃ রোখন উদ্দিন নুরে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। তার আটকে কথা শুনে থানার সামনে অনেক কর্মী ও সমর্থক এসময় ভিড় জমায়। নাম প্রকাশে অনিচ্ছুক নূরে আলম জেসির কয়েকজন বন্ধু ও ভক্তবৃন্দের সাথে কথা বলে জানা যায়, সোমবার (৮ এপ্রিল) বড় পরিসরে এক ইফতার মাহফিলের আয়োজনের প্রস্তুতি নিয়েছিলেন জেসি । তাই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছে । থানায় আটক নূরে আলম জেসির সাথে কথা হলে তিনি বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে আটক করা হয়েছে । কেন্দুয়া থানার উপ- পরিদর্শক ( এস আই) মোঃ রোকন উদ্দিন জানান, তার নামে কেন্দুয়া থানায় দুটি মামলা রয়েছে। একটি মামলায় জামিনে আছেন,যার রিকল থানায় আছে,আরেকটি মামলায় জামিনে আছেন বলে নুরে আলম পুলিশকে জানান। যদি এই মামলার রিকল দেখাতে পারলে আমরা থানা থেকে ছেড়ে দেবো। তাছাড়া নুরে আলমের কাছে ছিল একটি মোবাইল এবং নগদ ৪২ হাজার। এগুলি তাকে ফেরত দেয়া হবে। এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম- সেবা) এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি ।













