আশুজিয়া ইউপি চেয়ারম্যান জুয়ার খেলার ভিডিও ভাইরাল
-
Reporter Name - Update Time : ১১:৩৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- ১৫৯ Time View

কেন্দুয়া, নেত্রকোনা প্রতিনিধিঃ-
নেত্রকোনা কেন্দুয়া উপজেলা আশুজিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান
মুন্জুর আলী জুয়া খেলার ভিডিও ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।
ফেসবুকে ভিডিও ক্নিপে দেখা যায়। চেয়ারম্যান মুন্জুর আলী পরিষদের সদস্য সহ ১০/১২ জন জুয়ারি নিয়ে জুয়া খেলছেন। খেলার সময় বোর্ডের সামনে টাকার স্তুপ দেখা যায়। আর সেখানে টাকা চালছেন চেয়ারম্যান মুন্জুর আলী।
নাম প্রকাশ না করার শর্তে-
সিংহের গাঁও গ্রামের এক ব্যবসায়ী বলেন-তিনি হলেন
ইউনিয়নে চেয়ারম্যান, তিনি জুয়া খেলার বন্ধের পরিবর্তে,
যদি তিনিই জুয়ার আসর বসিয়ে জুয়া খেলেন। তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব ?
সিংহের গ্রাঁও গ্রামের প্রাক্তন
ইউপি সদস্য আঃ লতিফ বলেন -চেয়ারম্যান মুন্জুর আলীর ছেলে রনি। প্রতি শুক্রবারে রাতে মসজিদে পাশে। গানের আসর বসিয়ে দূর দূরান্ত থেকে মেয়ে শিল্পীদের এনে গান বাজনা করে। এমনকি একটি ঘরে মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কাজ করে। বেশ কিছু দিন বিষয়টি দেখার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গত ০৫ই আগষ্ট নিষেধ করলে।
চেয়ারম্যানে ছেলে রনি তার দলবল নিয়ে। আমাকে ও সিরাজ মিয়া নামে এক ব্যক্তিকে গালাগালি ও মারধর করে আহত করে।
পরে সিরাজের দোকান ভাংচুর করে।
সিংহের গ্রাঁও গ্রামের সিরাজ মিয়া বলেন – মুন্জুর আলী চেয়ারম্যান ও তার ছেলে রনির অপর্কমে বিরুদ্ধে এলাকার মানুষ কেউ মুখ খুলতে সাহস পায়না। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এবিষয়ে মুন্জুর আলী চেয়ারম্যান বলেন -ভিডিওটি
আমি চেয়ারম্যান হওয়ার
অনেক দিন আগের। আমি আগে টুকটাক তাস দিয়ে খেলাধূলা করেছি।
সম্প্রতি, আমার সংগে প্রতিপক্ষের লোকজনের ঝগড়া হয়েছে। তাই তারা আগের ভিডিওটি ফেসবুকে ছেড়ে দিয়েছে।আমার সংগে স্থানীয় এক সাংবাদিক ও ছিল। তার অংশটা কেটে প্রতিপক্ষের কেউ একজন ভিডিওটা ফেসবুকে ছেড়ে দিয়েছে। কন এটা কোন কাজ হল।
আরও জানা গেছে,মুন্জুর আলী আগে আশুজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।পরে আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হন।গত নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হন।
এবিষয়ে জানতে চাইলে, কেন্দুয়া থানার ওসি মোঃ আলী হোসেনকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেন না।






















