আমরা একত্রে কাজ করার স্মৃতিকে হৃদয়ে লালন করি বিদায় সংবর্ধনায় -পিবিআই পুলিশ সুপার
-
Reporter Name - Update Time : ০৮:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- ১৩২ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
২৯/০৫/২০২৪ তারিখ পিবিআই, ময়মনসিংহ জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) সরকার মোঃ আবুল কালাম আজাদ এর অন্য ইউনিটে বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ জেলা। বিদায় অনুষ্ঠানে সকল পদের অফিসার ও ফোর্সগণ বেদনা ভারাক্রান্ত হৃদয়ে স্মৃতিচারণ করেন।
পুলিশ পরিদর্শক (নিঃ) সরকার মোঃ আবুল কালাম আজাদ অত্র ইউনিটে দীর্ঘ সাড়ে চার বছর যাবত কর্মরত ছিলেন। তিনি অত্যন্ত বিচক্ষণ, কর্মদক্ষ, সৎ, নিষ্ঠাবান, সদা হাস্যোজ্জ্বল ও পরোপকারী। পিবিআই, ময়মনসিংহ জেলার উৎকর্ষতার পিছনে তার প্রত্যক্ষ ও পরোক্ষ বুদ্ধিদীপ্ত শ্রম রয়েছে।
তার যোগদানের পর অত্র ইউনিটে সফলতার প্রায় প্রতিটি মামলায় তার সক্রিয় অংশগ্রহণ ছিল। বিদায়ী এই কর্মকর্তা তার চাকরি জীবনের বিভিন্ন অভিজ্ঞতাগুলো পিবিআই এর সদস্যদের সাথে শেয়ার করেন। তিনি অত্যন্ত বন্ধুসুলভ, যেখানেই অভিযানে যাওয়া হত, সেখানেই তার কোননা কোন বন্ধুর সাথে দেখা হত।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি বিদায়ী অতিথির হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। সভাপতি বিদায়ী কর্মকর্তাকে উদ্দেশ্যে করে বলেন, “আমরা একত্রে কাজ করার স্মৃতিকে হৃদয়ে লালন করি”। আমরা সব সময় আপনাকে পিবিআই ময়মনসিংহ পরিবারের সদস্য হিসেবেই মনে করব।
সংক্ষিপ্ত স্মৃতিচারণে তিনি আরও উল্লেখ করেন, এভাবেই একদিন আমাদেরকেও বিদায় নিয়ে যেতে হবে। যেহেতু মানুষ তার কর্মে বাচে, তাই আমরা যেন আমাদের ভাল কর্ম দিয়ে মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকতে পারি, সেই লক্ষ্যে সর্বদা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সকল সদস্যের প্রতি আহ্বান জানান।
আজকের এই বিদায়ী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিটের পুলিশ পরিদর্শক (প্রশাসন) সালাহ উদ্দিন আহমেদ; পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোস্তফা কামাল খান, জনাব প্রদীপ কুমার গোস্বামী, রকিবুজ্জামান তালুকদার, মোঃ মোজাম্মেল হকসহ অত্র ইউনিটের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।























