Hi

ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মসিক মেয়র ইকরামুল হক টিটু

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • ২১৯ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
বুধবার (৩১ আগষ্ট ২০২২) তারিখ বিকেল ০৪ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ২৪ নং ওয়ার্ডে প্রায়ে ৪ কোটি টাকা ব্যয়ে কয়েকটি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এসব সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। ময়মনসিংহ সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বোধনকৃত সড়কসমূহ হলো- ছালাকান্দি শামসুন্নাহারের বাড়ি হতে জিএম এর বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা, বয়রা বসির মাস্টারের বাড়ি হতে ফজলুল হক ডিলারের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা এবং ফসিলের মোড় হতে পাগলা বাজার পর্যন্ত বিসি রাস্তা।

উদ্বোধনকালে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহবাসীর প্রতি আন্তরিক। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি ময়মনসিংহবাসীর জীবনমান উন্নয়নে নানা প্রকল্প দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশ ২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

তিনি নগরবাসীর সহযোগিতা চেয়ে বলেন, রাস্তা বড় করার জন্য জায়গা ছাড়তে হবে, ড্রেনের জন্য জায়গা রাখতে হবে। একটি বাসযোগ্য নগরী গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

উদ্বোধনকালে ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম সোহেল, ২২,২৩,২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, বাংলদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভালুকায় মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৩ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মসিক মেয়র ইকরামুল হক টিটু

Update Time : ০১:১৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২