২১ আগষ্ট গ্রেনেট হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ভালুকায় দোয়া
-
Reporter Name - Update Time : ১২:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- ২৪৫ Time View

মোঃ আকাশ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ-
২০০৪ সালের ২১ আগষ্ট গেনেট হামলায় নিহদের আত্মার মাগফেরাত কামনায় ময়মসিংহের ভালুকায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি’র উদ্যোগে ভালুকা বাজারস্থ তার নিজস্ব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শওকত আলী, সাবেক প্রচার সম্পাদক মোঃ ওয়াদুদ মিয়া, উপজেলা তাতী লীগের সাধারন সম্পাদক এস এম ফরহাদ, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সৃজন সরকার, সাধারন সম্পাদক আদি আহমেদ সাকিল, মুক্তিযুদ্ধ মঞ্চ ভালুকা উপজেলা শাখার সভাপতি হাসান আলী জনি, সাধারন সম্পাদক হাসান আহমেদ শাকিল প্রমূখ।

















