Hi

ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হরিদেবপুরে মসজিদের জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • ১৪৫ Time View

এএস নুসরাত জাহান খুশি, রংপুর ব্যুরো

রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফকিরান এলাকায় মসজিদের জমির মালিকানা নিয়ে নতুন ও পুরাতন দুই মসজিদ কমিটির সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

৯ই মার্চ (বৃহস্পতিবার) সকাল ৮ টার দিকে পুনঃরায় সংঘর্ষের ঘটনা ঘটার পর জরুরী বিবেচনায় বিকেলে ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়েছে।

অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে। স্থানীয় ভাবে মাইকিং করে ১৪৪ ধারা ভঙ্গ না করার জন্য জনসাধারণকে নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রংপুর সদর প্রশাসনিক ক্ষমতাবলে ১৪৪ ধারা জারি করেন।

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক, ১৪৪ ধারা জারির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফকিরান মৌজার জেএল নং-১০, আরএস খতিয়ান নং-৩৭৩, আরএস দাগ নং-৬০৯, জমির পরিমান ১.৫৫ একর।

উক্ত জমির মালিকানা নিয়ে ফকিরান বালা পাড়া জামে মসজিদ একই নামে দুটি মসজিদের পরিচালনা কমিটি ও গ্রামবাসীদের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনিত হওয়ার আশক্ঙা রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উক্ত স্থানের ২শত গজের মধ্যে অনুপ্রবেশ, দা ছুরি, লাঠি কিংবা বিষ্ফোরকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হলো।

অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। উল্লেখ্য যে, গত বুধবার মসজিদের জমি নিয়ে দুই মসজিদ কমিটির মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। পরে বিষয়টি গুরুতর বিবেচনায় ওই এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনা ও বিরোধ নিরসন কল্পে পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিগণের সমন্বয়ে সদর – কোতয়ালী থানায় একটি সমাধান সভা হয়েছে।

এতে দুই মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উভয় পক্ষ আইনশৃঙ্খলা ভঙ্গ করবে না বলে প্রতিশ্রুতি দিলেও ৯ই মার্চ (বৃহস্পতিবার) তা ভঙ্গ করে সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোছাঃ নুর নাহার বেগম জানান, বিষয়টি স্পর্শকাতর বিবেচনায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যারাই আইন অমান্য করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। সে ব্যাপারে পুলিশ বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।
সদর-কোতয়ালী থানার ওসি জনাব, সুশান্ত কুমার সরকার জানান, আমরা উভয় পক্ষের সাথে আলোচনা করে যে সিদ্ধান্ত দিয়েছি উভয় পক্ষ তা ভঙ্গ করেছে।

প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ কঠোর ভুমিকায় সতর্ক রয়েছে। যারাই ১৪৪ ভঙ্গ করার চেষ্ঠা করবে পুলিশ তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

হরিদেবপুরে মসজিদের জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি

Update Time : ০৫:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩