স্বাধীনতা সংগ্রামে নুরে আলম সিদ্দিকীর বীরোচিত অবদান অক্ষয় হয়ে থাকবে- জি এম কাদের
-
Reporter Name - Update Time : ০৪:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- ১৯৯ Time View

মোঃ হামিদুর রহমান লিমন, নিজস্ব প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনবাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক এবং ঢাকসু’র সাবেক ভিপি কিংবদন্তি ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।
শোকবার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, নুরে আলম সিদ্দিকী ছিলেন দেশপ্রেমিক রাজনীতির বটবৃক্ষ। দেশ ও মানুষের প্রতি তাঁর অনুরাগ ছিলো অপরিসীম। রাজনীতিতে তিনি যে সাহস দেখিয়েছেন তা স্বর্নাক্ষরে লেখা থাকবে। মহান স্বাধীনতা সংগ্রামে নুরে আলম সিদ্দিকীর বীরোচিত অবদান অক্ষয় হয়ে থাকবে। এককালের তুখোড় এই ছাত্রনেতা বাংলাদেশের রাজনীতিতে অসামান্য অবদান রেখেছেন। তিনি বলেন, নুরে আলম সিদ্দিকীর মৃত্যুতে বাংলাদেশ এক অকৃত্রিম অভিভাবক হারালো। তার মৃত্যুতে যে শুন্যতা সৃষ্টি হলো তা সহসাই পূরণ হবার নয়।
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনবাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক এবং ঢাকসু’র সাবেক ভিপি কিংবদন্তি ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।
















