সোনারগাঁয়ে বিজয় র্যালিকে সফল করতে ইঞ্জিঃ সামসুল আলম এর নেতৃবৃন্দের অংশগ্রহণ
-
Reporter Name - Update Time : ০৪:৪৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- ২১৩ Time View

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে শুক্রবার বিকেলে বিজয় র্যালি সম্পন্ন হয়েছে। র্যালিটি উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেশ কিছুক্ষণ প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
উক্ত বিজয় র্যালিকে সফল করতে সোনারগাঁ উপজেলা কাঁচপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল আলম এর নেতৃত্বে একটি মিছিল নিয়ে বিজয় র্যালিতে অংশ নিয়েছেন।সে সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ খালিদ, বারদী ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক আলী আহাম্মদ, যুগ্ম আহবায়ক কবির হোসেন সহ মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ একটি মিছিল নিয়ে বিজয় র্যালিতে অংশ নিয়েছেন।


















