Hi

ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়া আত্মসমর্পণ চরমপন্হী নেতাকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৪:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ১৫৯ Time View

শামীম আহমেদ পাবনা প্রতিনিধি:-

পাবনার সাঁথিয়ায় বকুল মিয়া (৪৫) নামে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বকুল ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশনের ছেলে।

রোববার (২৪ নভেম্বর, ২০২৪) রাত ৯ টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি স্কুলের কাছে রাস্তার উপর এ ঘটনা ঘটে। এ সময় বকুলের ভাতিজা আলেপ হোসেনকেও (২৫) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে।

ঘটনাস্থল থেকে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, বকুল মিয়া একজন চরমপন্থি দলের সদস্য। তাদের কোন অভ্যন্তরীন কোন্দল বা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে মনে হচ্ছে। তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

সাঁথিয়া আত্মসমর্পণ চরমপন্হী নেতাকে কুপিয়ে হত্যা

Update Time : ০৪:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪