Hi

ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ মাদক সম্রাট লালন শেখকে আটক করেছে ডিবি পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ১৭২ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম এর দিকনির্দেশনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ আশরাফুল আলম তার সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নগরের পাটগুদাম ব্রীজ জয় বাংলা চত্ত্বর এলাকা থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ লালন শেখ (৩৩) কে আটক করেছে ডিবি পুলিশ।

জানা গেছে, গতকাল (১৫ অক্টোবর) ৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির ২২ হাজার ২০০ টাকাসহ মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। শুম্ভুগঞ্জের রঘুরামপুর (মাঝিপাড়া) এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে লালন শেখ।

ময়মনসিংহে শীর্ষে রয়েছে মাদক বিক্রিতে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছে এই লালন শেখ। অভিযোগ উঠেছে গত কয়েকদিন আগে সাংবাদিক স্বপন ভদ্র হত্যা কান্ডের সাথেও জড়িত রয়েছে কুখ্যাত মাদক সম্রাট লালন শেখ।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামী লালন শেখ (৩৩) এর বিরুদ্ধে ০৮টি মাদক মামলা আছে।

উদ্ধারকৃত ০৫ কেজি গাঁজা ও ২২ হাজার ২০০ টাকা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শীর্ষ মাদক সম্রাট লালন শেখকে আটক করেছে ডিবি পুলিশ

Update Time : ০৩:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪