Hi

ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক নেতা আলী হোসেনের জানাজা সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৯৬ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিক্ষক নেতা পয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলী হোসেন আকন্দের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকাল ৩টা ৫৫ মিনিটের সময় ছনকান্দা বাজার সংলগ্ন খেলার মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে ইমামতি করেন ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মাইন উদ্দিন দামাত বারাকাতুহুম। ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেলের সঞ্চালনায় তার জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, চরস্বল্পা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুর রহমান, শিক্ষক নেতা দিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, শফিকুল ইসলাম সেলিম, পয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম, তারাকান্দা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদূদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান টিটু, মরহুমের সহপাঠী ডা. গণপতি আদিত্য, বিএনপি নেতা এমদাদ হোসেন খান, কেন্দ্রীয় শিক্ষক নেতা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, মেয়র মিঃ শশধর সেন, ভারপ্রাপ্ত টিও মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, মরহুমের ভাগ্নে জুলহাস উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, মরহুম আলী হোসেন দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। পরে সিঙ্গাপুরসহ বিভিন্ন জায়গায় তাকে চিকিৎসা দেওয়া হয়। এবার চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ জিলা স্কুল সংলগ্ন নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, বিশিষ্ট দলিল লেখক মরহুম ইদ্রিস সরকারের ৬ স্ত্রীর ঘরে ১১ ছেলে ও ১৬ মেয়ে জন্ম নেন। উনার প্রথম স্ত্রীর সন্তান ছিলেন তিনি। তিনি ছেলেদের মধ্যে ছিলেন প্রথম। জানাজাশেষে তাকে ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। সেখানে গোলকি বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তার ভাগ্নে মো. রবিউল করিম ও ছোট ভাই ফেরদৌস আমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ময়মনসিংহ-১১ আসনে বিজয়ী বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

শিক্ষক নেতা আলী হোসেনের জানাজা সম্পন্ন

Update Time : ০৫:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩