শিরোনামঃ
“শিউলি ফুল, তুমি শিউলি ফুল”
-
Reporter Name - Update Time : ০৪:৩৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- ২৪২ Time View

মোশারফ সোহেল
রাতভর বিলায়ে গন্ধ
ভোরেরও আলোয় ঝড়িয়ে পাপড়ি
হারিয়ে বর্ণ, হারিয়ে ছন্দ
শিউলি ফুল, তুমি শিউলি ফুল ।
হাতে হাত রেখে তুমি
দিয়েছো মোরে শিউলি ফুল, শিউলি ফুল ।
তাকিয়ে আমি দেখিনি খোঁপায়ও তোমার
শিউলি মালা, শিউলি মালা ।
শিউলি ফুল, তুমি শিউলি ফুল
শারদ রাতে আসিয়া তুমি
ভোরেরও আলোয় ঝরিয়া গেলে
শিউলি ফুল, তুমি শিউলি ফুল ।
ছড়িয়ে সুভাস, রাঙিয়ে মোরে
পলকে পলকে হারিয়ে গেলে
শিউলি ফুল, তুমি শিউলি ফুল ।
ব্যাকুলও আমি, হারেয়ে তোমারে
মুছিয়া আঁখি,চাহিয়া পথে
শিউলি ফুল, তুমি শিউলি ফুল।
Tag :
কবিতা
জনপ্রিয়

















