Hi

ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শালিখায় রাস্তার পাশে সরকারি গাছ বিক্রির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১২৭ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরার শালিখায় রাস্তার পাশের সরকারি গাছ অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার শতখালী ইউনিয়নের পাঁচকাহুনিয়া গ্রামে ১৪টি গাছ কেটে নেওয়ার লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দিয়েছেন স্থানীয়রা।২৮ নভেম্বর বৃহস্পতিবার এলাকাবাসী সূত্রে জানা যায়, পাঁচকাহুনিয়া গ্রামের সোহেলুজ্জামান চঞ্চলের স্ত্রী রওশন জামিল লাকি ও তার শশুর মো. আসাদুজ্জামান হরিশপুর গ্রামের লিয়াকত মিনা নামে জনৈক ব্যাপারির কাছে ১৪টি সরকারি গাছ বিক্রি করে দেন। এ সময় ব্যাপারি লিয়াকত মিনা শ্রমিক দিয়ে গাছগুলো কেটে নিয়ে যান। বিষয়টি নিয়ে এলাকার আমজাদ হোসেনসহ আরও অনেকেই উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে রওশন জামিল লাকি ও মো. আসাদুজ্জামান রাস্তার পাশে তাদের নিজস্ব জমিতে গাছগুলো লাগানোর দাবি করেন। তারা বলেন, এখন গাছগুলো মোটামুটি বড় হয়েছে,পরিবারের প্রয়োজনে গাছ কেটে বিক্রি করেছি৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে গাছ কর্তনের ব্যাপারি লিয়াকত মিনা বলেন, সরকারি সার্ভেয়ারকে ৫ হাজার টাকা দিয়ে সীমানা নির্ধারণ করে ১৪টি গাছ কর্তন করা হয়েছে। তারা আমার কাছে ৬০ হাজার টাকায় গাছগুলো বিক্রি করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ জানান, শতখালী ইউনিয়নের পাঁচকাহুনিয়া গ্রামে ৫/৬টি মেহগুণি গাছ কাটা নিয়ে যে বিরোধ তা দুই ভাইয়ের মধ্যে। তাদের স্বজনদের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। যে কারণে এক ভাই আর এক ভাইয়ের নামে এই অভিযোগ করেছেন। আমরা সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করেছিলাম। এটা ব্যক্তি মালিকানা জমি। তারপরও আমি বিষয়টি নিয়ে তদন্ত করবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

শালিখায় রাস্তার পাশে সরকারি গাছ বিক্রির অভিযোগ

Update Time : ০৯:৫৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪