র্যাব -৫ এর অভিযানে কিশোর গ্যাং লিডার সহ ৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার
-
Reporter Name - Update Time : ০৭:৩৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- ১৮৩ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫, এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক ২৬ আগস্ট ২০২৩ তারিখ রাত্রী আনুমানিক ১২:১০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন দরগাপাড়াস্থ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা গেট সংলগ্ন সিটি প্লাজা মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর কিশোর গ্যাং বিরোধীন অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং গ্রুপের লিডার সহ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য, মোঃ মারুফ ইসলাম (১৯) (মূলহোতা), পিতা-মোঃ মহিদুল ইসলাম, মাতা-মোছাঃ শিউলী বেগম, মোঃ মনির (২২), পিতা-মোঃ জামাল, মাতা-মোছাঃ আয়েশা বেগম, মোঃ সোয়েব আক্তার (১৯), পিতা-মোঃ বুলবুল আলী, মাতা-শিল্পী বেগম, মোঃ আব্দুল মাজিদ (১৯), পিতা-মোঃ সেন্টু মিয়া, মাতা-সখি সর্ব সাং-মসজিদ পাড়া (পৌরসভা ১৫নং ওয়ার্ড), থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে প্লাস্টিকের হাতল যুক্ত ক্ষুর- ৩টি গাঁজা-৫০ (পঞ্চাশ) গ্রাম, মোবাইল ফোন- ৩টি সহ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিরা একটি সংঘবদ্ধ কিশোরগ্যাং গ্রুপ। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। এছাড়াও নানা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা শোডাউন দেয়। এ সংক্রান্ত নানাবিধ অভিযোগের উপর ভিত্তি করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিদের উল্লেখিত আলামত সহ আটক করা হয়। তাদের নামে একাধিক মামলা রয়েছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।






















