শিরোনামঃ
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার -০৪
-
Reporter Name - Update Time : ০৬:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- ২২৪ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ৮শত টাকা এবং মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আজ শনিবার (২০ আগষ্ট ২০২২) তারিখ দুপুরে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এ তথ্য জানান।
তিনি আরো বলেন, গতকাল শুক্রবার (১৯ আগষ্ট ২০২২) তারিখ রাতে ময়মনসিংহের একটি হোটেল থেকে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মেহেদী হাসান ও নাসিরুলকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুর থেকে দুই বোন রুবিনা ও রুমাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য এক কোটি টাকার বেশি হবে।
Tag :
গ্রেপ্তার


















