Hi

ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে বঙ্গবন্ধুর চেতনাকে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন মেয়র ইকরামুল হক টিটু

  • Reporter Name
  • Update Time : ১২:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • ১৭৪ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
হাজার বছররের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-দর্শন ও রাজনৈতিক চেতনায় রয়েছে আমাদের উন্নয়ন অগ্রযাত্রার রূপরেখা এবং দেশপ্রেম ও দেশের জন্য আত্মনিবেদনের অনুপ্রেরণা।

ময়মনসিংহে বঙ্গবন্ধুর এ চেতনার বিকাশ ও চর্চায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, যা সচেতন নাগরিকমহল এবং নতুন প্রজন্মের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

চলতি ২০২২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তেন ৮০০ বর্গফুটের একটি কক্ষে মেয়র টিটু স্থাপন করেছেন বঙ্গবন্ধু গ্যালারি, যেখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ছবি, বাণী, ভাষণ ও বিভিন্ন ঐতিহাসিক দলিল। নান্দনিকভাবে নির্মিত এ গ্যলারিতে প্রতিদিন কয়েকশ মানুষ পরিদর্শনে আসছেন।

গ্যালরিতে ঘুরতে আসা নওমহলের বাসিন্দা আসমা আক্তার জানান, বঙ্গবন্ধু গ্যালারিকে খুব চমৎকার ভাবে সাজানো হয়েছে। এখানে বঙ্গবন্ধুর ভাষণ শুনতে শুনতে তাঁর ছবিগুলো দেখার অভিজ্ঞতাটা খুবই ভালো। এ গ্যালরিকে সুন্দর, মনোমুগ্ধকর এবং ব্যতিক্রমী বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা।

২০২০ সালের বিজয় দিবসে মেয়র টিটুর উদ্যোগে শম্ভুগঞ্জে ব্রীজের পাশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে থিম করে নির্মাণ করা হয় জয়বাংলা চত্বর। বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে এখানে থিমেটিকভাবে উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যুবার্ষিকী এবং বিভিন্ন জাতীয় দিবসে এ স্থাপনাটি মানুষের শ্রদ্ধার্ঘ অর্পণের স্থানে পরিণত হয়েছে।

২০২১ সাল ছিল মুজিববর্ষ, স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণ। ২০২১ সালে বঙ্গবন্ধুকে নিয়ে নানা উদ্যোগ নিতে দেখা গেছে মেয়র টিটুকে। বিশেষতঃ ঐ বছর মার্চ মাসে টাউন হলে মাসব্যাপী বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্রের প্রদর্শনী আয়োজন করা হয়। গৃহহীনদের ঘর প্রদান, প্রতিবন্ধীদের হুইলচেয়ার , শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি কর্মসূচি নেন তিনি।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে ঘিরে টাউনহলে আয়োজন করেন মাসব্যাপী উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। এতে শতশত শিক্ষার্থী অংশগ্রহণ করে বঙ্গবন্ধুকে নিয়ে তাদের জ্ঞানকে আরও গভীর করার সুযোগ পায়। গত একবছরে কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেন মসিক মেয়র, এসব প্রতিযোগিতার বিষয় ছিলো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুর আত্মত্যাগ, সংগ্রাম এবং তাঁর জীবনাদর্শকে ছড়িয়ে দিতে এসব উদ্যোগকে অত্যন্ত কার্যকর বলে মন্তব্য করেন মুমিন্নুনেসা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের। তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও দর্শন সকলকালে এবং সকল পরিস্থিতিতেই প্রাসঙ্গিক। সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ জীবনাদর্শ এবং দর্শনকে ছড়িয়ে দিতে যেসব উদ্যোগ নিচ্ছেন তার মাধ্যমে ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধুকে জানার যেমন সুযোগ পাচ্ছে একই সাথে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এই লব্ধ জ্ঞানকে শানিতও করতে পারছে।

মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশকে কল্পনা করা যায় না। আজ আমরা যেসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হতে দেখছি তার অধিকাংশের উদ্যোগ বঙ্গবন্ধু গ্রহণ করেছিলেন। আমাদের বর্তমান ভিত্তি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রতিষ্ঠিত।

দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করার কোন বিকল্প নেই। আমাদের অগ্রযাত্রা তখনই নিশ্চিত হবে যখন আমরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ দেশপ্রেমিক তৈরি করে যেতে পারবো। বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের সকল উদ্যোগ এ লক্ষ্যকে কেন্দ্র করেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ময়মনসিংহ-১১ আসনে বিজয়ী বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

ময়মনসিংহে বঙ্গবন্ধুর চেতনাকে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন মেয়র ইকরামুল হক টিটু

Update Time : ১২:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২