ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার -০৭
-
Reporter Name - Update Time : ১১:৪৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- ২৩৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) (অ্যাডিশনাল ডিআইজি পদন্নোতি প্রাপ্ত) এর দিকনির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২০ জুলাই ২০২২) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে। এরই মাঝে কোতোয়ালি মডেল থানার এসআই (নিঃ) টিটু সরকার ০১টি সিআর এবং এএসআই(নিঃ) মোজাম্মেল ও নূরে আলম ০২টি সিআর সাজা এবং এসআই আমিনুল, এএসআই সোহেল, রেজাউল করিম, হযরত আলী ০১টি করে সিআর সহ সর্বমোট ০২টি সিআর সাজা, ০১টি জিআর এবং ০৪টি সিআর বডি তামিল করা হয়। তাঁরা হলোঃ মোঃ সোহাগ মিয়া, মোঃ নাসির (৩৫), মোঃ সোহাগ ওরফে জাহাঙ্গীর আলম, মোঃ ইসরাফিল(৩০), সহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

















