ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার -১১
-
Reporter Name - Update Time : ০২:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- ২০৯ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) এর দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২২ জুলাই ২০২২) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১১ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এরই মাঝে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন চরপাড়া মোড় এলাকা হইতে চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে মোঃ সাগর মিয়াকে গ্রেফতার করে।
এসআই (নিঃ) আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজের মোড়ে জনৈক মোঃ আনাছ (১৯) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার প্রস্তুতি গ্রহনের অপরাধে ০১জন আসামী মোঃ রাজু (২৫),কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন দূর্গাবাড়ী এলাকা হইতে চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে মোস্তফা কামাল (২৫),কে গ্রেফতার করে।
এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন আকুয়া বাইপাস এলাকা হইতে চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে মানিক (৩০), নাহিদ হাসান আলম (২০),কে গ্রেফতার করে।
এসআই (নিঃ) আশিকুল হাসান এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন রাঘবপুর গ্রামস্থ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পার্শ্বে জনৈক মোঃ রতন মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে চুরি মামলার আসামী মোঃ মোশারফ হোসেন (২৮), গৌরিপুর থানাধীন নওপাই গ্রামস্থ অপর আসামী নজরুল ইসলাম (৪০),কে গ্রেফতার করেন।
এ ছাড়াও এএসআই (নিঃ) মঞ্জুরুল হক, সোহেল রানা এবং আবুল হাসান ০৪টি জিআর বডি তামিল করেন।
জিআর বডি ০৪ জন। তারা হলোঃ মোঃ কাওছার, মোঃ উজ্জল, মোঃ উজ্জল, মোঃ সবুজ মিয়া। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

















