ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানায় চুরি মামলার আসামিসহ গ্রেফতার -১০
-
Reporter Name - Update Time : ০২:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- ১৮০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর ২০২২) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১০ জন আসামীদেরকে গ্রেফতার করেছে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) আশরাফুল হাসান ও এএসআই (নিঃ) আমীর হামজা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন বাশঁবাড়ী এলাকা হইতে চুরি মামলায় জড়িত এজাহারনামীয় আসামী ৫ জনকে গ্রেফতার করে। তাঁরা হলোঃ- ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন বাঁশবাড়ী কলোনী এলাকার মোঃ কাশেম মিয়ার পুত্র মোঃ শরীফ (৩২), মোঃ কাশেম মিয়ার স্ত্রী মোছাঃ আছমা আক্তার (৫০), মোঃ রুবেল এর স্ত্রী মোছাঃ রুমি আক্তার (৩২), -মোঃ সোহেল এর স্ত্রী মোছাঃ বিউটি আক্তার (৩৪), ও ২১ জমির মুন্সীলেন এলাকার মৃতঃ জগদীশ কর্মকার এর পুত্র শ্যামল কর্মকার (৬৩)। তাহার নিকট হতে চোরাই যাওয়া মালামাল স্বর্নের ০৩টি চেইন, ওজন অনুমান ০১ ভরি ১০ আনা, যাহার বর্তমান বাজার মূল্য অনুমান ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা, স্বর্নের আংটি ০৪টি, যাহার মধ্যে ০২টি ভাঙ্গা, ওজন অনুমান ০৫ আনা, যাহার বর্তমান বাজার মূল্য অনুমান ২১,০০০/-(একুশ হাজার) টাকা, স্বর্নের কানের দুল ০২ জোড়া, ওজন অনুমান ০৬ আনা ০৫ রতি, যাহার বর্তমান বাজার মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা উদ্ধার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ছাড়াও এসআই (নিঃ) আশিকুল হাসান, এএসাই আব্দুস ছাত্তার ০২টি সিআর সাজা, এসআই ফারুক ০১টি সিআর, এসআই মানিকুল ০১টি সিআর এবং এএসআই ফারুক আহমেদ ০১টি জিআর বডি তামিল করেন। তাঁর হলোঃ আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকার মৃতঃ শহিদ এর পুত্র মাহবুব (১৯), নগরীর ১০/গ/এ হরিকিশোর রায় রোড, ৪র্থ তলা(মহিলা টিচার্স ট্রেনিং কলেজে দক্ষিন) এলাকার মোঃ রফিকুল ইসলাম পুত্র মোঃ ওয়াইজ হাসান(৩৫)। কোতোয়ালী থানাধীন ছাতিয়ানতলা এলাকার আঃ বারেক বুচার পুত্র মেসার্স ভাই ভাই স-মিল, প্রোঃ বিল্লাল হোসেন(৪২), ১৩/ক, গোলাপজান রোড, কাচিঝুলি এলাকার মৃতঃ আলতাব মিয়ার পুত্র নূরে আলম, আকুয়া ভোটঘর, দক্ষিনপাড়া এলাকার মোঃ মনোয়ার হোসেনের পুত্র মোঃ শান্ত দেওয়ান।গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

















