Hi

ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহের ফুলপুরে ৬০ ড্রাম সয়াবিন তেল লুটের ঘটনায় গ্রেফতার-৪

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • ১৭৪ Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ–মোঃকামরুল ইসলাম খান

ডিবি পুলিশ পরিচয়ে সড়কে ট্রাক আটকে ৬০ ড্রাম সয়াবিন তেল লুটের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত চারটি টর্চ লাইট, ১০টি মোবাইল, মোটরসাইকেল, চেক ও নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. আরিফ মিয়া (২৫), আজগর আলী (২০), মো. শাকিব (২০), মো. আব্দুল খালেক (৪০)। রোববার (২৮ আগস্ট) রাতে ফুলপুর থানা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২৬ আগস্ট) রাতে ঢাকার খিলগাঁও, সবুজবাগ ও কদমতলী থানা এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে ফুলপুর পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে নারায়ণগঞ্জ থেকে ১১ হাজার ১৬০ লিটার ৬০ ড্রাম তেল কেনেন গাজীপুরের শ্রীপুর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল মুজাহিদ হৃদয়। ওইদিন রাতেই তেল ট্রাকে লোড করে গাজীপুরের শ্রীপুরের উদ্দেশ্যে রওনা দিলে ট্রাকটি রূপগঞ্জ এলাকায় আসতেই একটি প্রাইভেটকার ট্রাকের পথরোধ করে। চালক গাড়ি থামালে ডিবি পরিচয়ে ট্রাকে ওঠে ৬/৭ জনের ডাকাতদল। তারা চালক, ম্যানেজার ও সহকারীর চোখ, মুখ বেঁধে প্রাইভেকারের পেছনে রাখেন এবং ৬০ ড্রাম তেলসহ ট্রাক দিয়ে চলে যান। পরের দিন ১৬ আগস্ট রাতে ফুলপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই এলাকার শাহজাহান সাজুর দোকান থেকে ৪৪ ড্রাম তেল উদ্ধার করে। এ ঘটনার পর গত ২০ আগস্ট তেলের মালিক আব্দুল্লাহ আল মুজাহিদ বাদী হয়ে ফুলপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জেলার হালুয়াঘাট থেকে বাকি ১৬ ড্রাম তেল উদ্ধার করে। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

ময়মনসিংহের ফুলপুরে ৬০ ড্রাম সয়াবিন তেল লুটের ঘটনায় গ্রেফতার-৪

Update Time : ০৯:৪৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২