ময়মনসিংহের চরাঞ্চলে বার্ষিক ইসলামী সম্মেলনে কুরআন খতমী ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান
-
Reporter Name - Update Time : ০৪:০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- ১৭২ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ সোমবার (৩১ অক্টোবর ২০২২) তারিখ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের চর ভবানী পুর এলাকায় আব্দুল্লাহ আনছারী (রাঃ) হিফজুল কুরআন মাদ্রাসা ও বায়তুল হক জামে মসজিদ এর বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া এর মুতাওয়াল্লী পীরে কামেল শায়খুল হাদীস আল্লামা মাহবুল্লাহ কাসেমী (দা. বা.) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতা এস.এম ফারুক।
আব্দুল্লাহ আনছারী (রাঃ) হিফজুল কুরআন মাদ্রাসা ও বায়তুল হক জামে মসজিদ পরিচালক ও ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের দপ্তর সম্পাদক মুফতী ছাকিব হোসাইন সালেহী এর পরিচালনায় ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল ইসলাম জামালীসহ দেশ বরেন্য উলামায়ে কেরাম কুরআন হাদিসের আলোকে দ্বীনি আলোচনা করেন।
উক্ত ইসলামি মাহফিলে আব্দুল্লাহ আনছারী (রাঃ) হিফজুল কুরআন মাদ্রাসার হিফয বিভাগের কুরআন খতমী পাঁচ ছাত্রকে সম্মানের মাথায় পাগড়ী পড়িয়ে দেয়া হয়। এ ছাড়াও তাদের অভিভাবককে একটি করে জায়নামাজ ও একটি করে তসবিহ প্রদান করা হয়েছে।
সকাল থেকে বিকাল পর্যন্ত মহিলাদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন বিভিন্ন আলেমগণ। এসময় অত্র এলাকাসহ আশপাশের এলাকার মুসল্লীগণ মাহফিলে উপস্থিত থেকে দ্বীনি আলোচনা শ্রবণ করেন।


















