শিরোনামঃ
মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
-
Reporter Name - Update Time : ০৫:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- ১৯৫ Time View

আনোয়ার তালুকদার ময়মনসিংহ:
আজ মঙ্গলবার সকাল১২টায় ময়মনসিংহ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর এইচএসসি-২০২২ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, সহকারী অধ্যাপক মোঃ আরিফুল হক, সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন এবং প্রভাষক মোঃ উসমান গনি প্রমূখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মানা স্বরূপ বই উপহার দেয়া হয়। পরীক্ষার্থীদের সংখ্যা ৭৭০জন।একই সময় কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দকে পরীক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ বই উপহার দেয়া হয়। অনুষ্ঠানের শেষ অংশে পরীক্ষার্থী ছাত্রীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন।
Tag :
শিক্ষা
জনপ্রিয়

















