মুক্তিযোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে – কাজী মনির
-
Reporter Name - Update Time : ০৬:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- ১২২ Time View

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ বিজিএমই এর সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন, ৭১ সালের যুদ্ধ করা মুক্তিযোদ্ধা ও গত ৫ ই আগস্ট সরকার পতনের গণ অভ্যুথানে যারা মারা গেছেন ও আহত হয়েছে তাদের ও তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বুধবার দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রূপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের নব-গঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ৭১ সালের স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের কোন কাজে আসেনি। মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সূর্য্য সন্তান। ৭১ সালে যুদ্ধ করার সময় যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সে বাংলাদেশ আমি পাইনি। আমরা চাই দূর্ণীতিমুক্ত একটি সুন্দর ও সমৃদ্ধিশীল বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের কমিটির আহবায়ক মোঃ শাহজাদা ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গ) সাকেল মোঃ মেহেদী ইসলাম, ওসি অপারেশন মোঃ সালাহউদ্দিন, ডা.মোঃ জহির উদ্দিন, এড.এম এ ওয়াহাব প্রমূখ।
















