Hi

ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় নিয়োগ প্রক্রিয়া বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০২:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • ১৮৬ Time View

স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় নিয়োগ প্রক্রিয়া বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মানববন্ধন করায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া বিতর্কিত করার জন্য একটি কু-চক্রী মহলের কতিপয় লোকজন উদ্দেশ্য প্রণোদিতভাবে এ বিতর্কিত মানববন্ধনের আয়োজন করেন।

জানা গেছে, গত ৩ মার্চ ২০২৩ ইং দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ কম্পিউটার ল্যাব অপারেটর ১ জন, নবসৃষ্ট শূন্য পদে ১ জন নিরাপত্তাকর্মী, ১জন পরিচ্ছন্নতা কর্মী, ১জন নৈশ প্রহরী, এবং ১জন আয়া সহ মোট পাঁচটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। অথচ, ওই নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য একটি কু-চক্রী মহলের কতিপয় লোকজন পায়তারা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিতায় নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা একের পর একেক জনকে দিয়ে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করাচ্ছেন। সম্প্রতি ওই কু-চক্রী মহলের অন্যায় দাবি মেনে না নেওয়ায় অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির এক সদস্য মারপিটের শিকার হন। কিন্তু তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। তাদের এমন ন্যাক্কারজনক কর্মকান্ডের জন্য ধিক্কার জানানো হয়েছে।

এব্যাপারে বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এনামুল হক,প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,সকল শিক্ষক-কর্মচারী সহ কমিটির অন্যান্য সদস্যরা বলেন, গত ৭ নভেম্বর “মান্দায় নিয়োগের আগেই অর্থ বাণিজ্যের অভিযোগ” শিরোনামে এবং এর আগে ও পরে অন্যান্য শিরোনামে প্রকাশিত সংবাদগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করা ও নিয়োগ প্রক্রিয়া বিতর্কিত করার জন্য দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে গত ৮ নভেম্বর বিদ্যালয়ের সামনে উদ্দেশ্য প্রণোদিতভাবে আয়োজিত মানববন্ধন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার এবং প্রকাশিত সংবাদগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা উক্ত সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মান্দায় নিয়োগ প্রক্রিয়া বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত মানববন্ধন

Update Time : ০২:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩