Hi

ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় জনতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির লিঃ এর ক্যাশিয়ারকে মারপিট করে টাকা ছিনতাই

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • ২৩৯ Time View

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় জনতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির লিঃ এর ক্যাশিয়ারকে মারপিট করে ২ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

আহত ক্যাশিয়ারকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ওইদিনই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন স্থানীয়রা।

উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিলকরিল্যা বাজারে এ ঘটনাটি ঘটে।

আহত ক্যাশিয়ার হেলাল উদ্দিন জানান, প্রসাদপুর ইসলামি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে গত ১০ এপ্রিল (সোমবার) অনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে বিলকরিল্যা বাজারে অবস্থিত জনতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির লিঃ এর অফিস এবং তার বিকাশের দোকান খুলে দোকানে ঢোকা মাত্রই পূর্ব পরিকল্পিত ভাবে কুসুম্বা গ্রামের রাজু,নূরনবী,আলামিন,রিফাত,রানা,সুমন,নাইম,উজ্জ্বল এবং হাজী গোবিন্দপুর গ্রামের নয়ন সহ অজ্ঞাত আরো অনেকেই তার বিকাশের দোকানে জোর পূর্বকভাবে ঢুকে তাকে মারপিট করে তার দোকান থেকে ২ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। যা বাজারের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় বলেও জানান তিনি।
ওইসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তিনি এর সুষ্ঠ বিচার দাবি করেছেন।

মান্দা থানার এস আই আমিনুল ইসলাম বিষয়টি তদন্ত করছেন বলে জানা গেছে । অপরদিকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি তদন্ত মেহেদী মাসুদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত  

মান্দায় জনতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির লিঃ এর ক্যাশিয়ারকে মারপিট করে টাকা ছিনতাই

Update Time : ০৪:১৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩