Hi

ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার সাবেক এমপি শিখর এবং স্ত্রীরের নামে দুদকে মামলা

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১৫৭ Time View

 মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এং তার স্ত্রী সীমা রহমানের নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ এক কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৫২১ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রাখা এবং নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক সাতটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে শিখরের বিরুদ্ধে। এছাড়া তার স্ত্রী সীমার বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ এক কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ টাকার সম্পদের প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দুটি দায়ের করা হয়েছে বলে দুদক মহাপরিচালিক জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাগুরার সাবেক এমপি শিখর এবং স্ত্রীরের নামে দুদকে মামলা

Update Time : ১১:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫