মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন গুরুতর আহত
-
Reporter Name - Update Time : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- ১২২ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধিমাগুরা -ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুর এলাকায় প্রাইভেটকার , ইজিবাইক ও মোটরসাইকেল এর ত্রিমুখী সংঘর্ষে সোমবার রাত ৯ টার সময়ে মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত, একজন আহত হয়েছে।ভমাগুরা রামনগর হাইওয়ে ফাড়ির এসআই সাহাঙ্গীর হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের গৌরিচরনপুর গ্রামের মৃত পিকুল বিশ্বাসের ছেলে সানি বিশ্বাস (১৮) এবং কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহিব বিশ্বাস (১৭) ও গুরুতর আহত বোরহান বিশ্বাস(১৮)।
নিহত সানি বিশ্বাস এর চাচা মিরাজুল ইসলাম জানান, এরা তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে মাগুরা শহরে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক অতিক্রম করার সময় ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই মহাসড়কে ছিটকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে সানি বিশ্বাস এবং ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে মুহিব বিশ্বাস মারা যায়। আহত বোরহান বিশ্বাসের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বিকালে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাগুরা সদরের নড়িহাটি গ্রামের ফারুক হোসেন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
রাস্তার পাশে তার পিতা তাকে ব্যাটারি চালিত ভ্যানে বসিয়ে পাশের দোকানে গেলে সে ভ্যানের সুইচ অন করলে ভ্যান উল্টে গাছের সাথে আঘাত লেগে সে নিহত হয়। নিহত ফারুক নড়িহাটি গ্রামের জাহিদ মিয়ার ছেলে।























