মসিকের ৩৩ নং ওয়ার্ডের ১৫ কিলোমিটার সড়কে জ্বলে উঠলো সড়কবাতি
-
Reporter Name - Update Time : ০৩:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- ১৬৮ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
গতকাল রবিবার সন্ধ্যা ০৬ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কিলোমিটার এলাকায় শম্ভুগঞ্জ বাজার চামড়া গুদাম রোড এবং সংলগ্ন নেত্রকোনা রোড, কিশোরগঞ্জ রোড ও সংযুক্ত অভ্যন্তরীণ সড়কের মোট ১৫ কিলোমিটার এলাকায় সড়কবাতি উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় এ সড়কসমূহ আলোকিত করা হয়।
উদ্বোধনকালে মেয়র বলেন, আমরা সর্বোচ্চ প্রচেষ্টায় নাগরিকদের জীবনমানের উন্নয়নে কাজ করছি। করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করেছে। পরিস্থিতি যেমনই হোক আমরা আপনাদের পাশে আছি, থাকবো।
এ সময় ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান মনির, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলি, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

















