Hi

ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ সদর উপজেলায় উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

  • Reporter Name
  • Update Time : ০৬:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৪৫ Time View

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের জন্য অগ্রাধিকার তালিকা প্রণয়নের উদ্দেশ্যে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে এ লটারী কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার তারিক আজিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও উপজেলা ভেটেরিনারি সার্জন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উন্মুক্ত ও স্বচ্ছতার ভিত্তিতে অনুষ্ঠিত এ লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের মাঝে পরবর্তীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আজ ভালুকা মুক্ত দিবস

ময়মনসিংহ সদর উপজেলায় উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

Update Time : ০৬:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫