ময়মনসিংহে নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
-
Reporter Name - Update Time : ১০:৪১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- ১৬০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের চরাঞ্চলে প্রফিশেন্ট মডেল স্কুল এর উদ্যোগে অনুষ্ঠিত হয় নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আজ শনিবার ১৮ মার্চ ২০২৩ তারিখ ময়মনসিংহ সদর উপজেলার চর চরাঞ্চলের সিরতা ইউনিয়নের জয়বাংলা বাজারস্ত প্রফিশেন্ট মডেল স্কুল মাঠে কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন এর মাধ্যমে শুরু হয়।
উক্ত অনুষ্ঠানটি শিহাব এগ্রো ফুড প্রোডাক্টস বিডি এর পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি মোঃ উবাইদুল্লাহ্ হোসেন খান এর সভাপতিত্বে আনন্দমোহন সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ, অধ্যাপক মোঃ জাকির হোসেন।
এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ৫নং সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবঃ প্রাপ্ত ইঞ্জিনিয়ার, এলজিইডি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, তারাকান্দা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আব্দুল হান্নান, চর ভবানীপুর সরকারি প্রাঃ বিদ্যালয় আলহাজ্ব আবুল মুনছুর, সোনালী ব্যাংক লিমিটেড অবঃ প্রাপ্ত কর্মকর্তা, মোহাঃ আইয়ুব আলী, কোয়ালিটি ফিডস লিমিটেড এর ডিলার মোঃ আতিকুর রহমান রাহাত, ইউপি সদস্য ফয়জুর রহমান (ফজলু), সিরতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুদ রানা বিজয় প্রমূখ।
অনুষ্ঠানটি সোনালী ব্যাংক লিমিটেড এর অফিসার মোঃ সোহানুর রহমান খান এর পৃষ্ঠপোষকতায় আয়োজন করেন প্রফিশেন্ট মডেল স্কুল এর প্রধান শিক্ষক ফরহাদ হোসেন ও উক্ত বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী। এ সময় সকাল থেকে বিকাল পর্যন্ত এ অনুষ্ঠানটি উপভোগ করেন দর্শনার্থীরা।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

















