Hi

ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩০৬ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি ২০২৩) তারিখ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ সাইকোলজিক্যাল হেলথ এওয়ারনেস প্রোগ্রাম আয়োজিত হয়।

উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) আবিদা সুলতানা।

ব্যতিক্রমধর্মী এই প্রোগ্রামে সভাপতিত্ব করেন জনাব মাছুম আহমদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার ময়মনসিংহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. সাঈদুল আশরাফ কুশল, এম.বি.বি.এস (ডিএমসি), এম.ডি (বিএসএমএমইউ), সহকর্মী, জাপানিজ সোসাইটি অব সাইকিয়াট্রি এন্ড নিউরোলজি, লীড সাইকিয়াট্রিস্ট ও ম্যানেজিং ডিরেক্টর, লাইফস্প্রিং।

মানসিক স্বাস্থ্য বিষয়ক কাউন্সেলিংয়ের উদ্দেশ্যে আয়োজিত এই প্রোগ্রামটি দুটি সেশনে সম্পন্ন হয়। সেশনগুলিতে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন যা এই উদ্যোগের সাফল্যের পরিচায়ক। দৈনন্দিন ব্যস্ততার মাঝে নিজেদের মানসিক উৎকর্ষতার বিষয়ে এই সাইকোলোজিক্যাল সেশন তাদের মনোবল ও কর্মস্পৃহা বহুলাংশে বৃদ্ধি করতে সক্ষম হবে।

প্রধান বক্তা ডা. সাঈদুল আশরাফ কুশল সেশন দুটি পরিচালনা করেন এবং অংশগ্রহণকারীদের মধ্য থেকে অনেকের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা সংক্রান্ত প্রশ্নের উত্তর ও পরামর্শ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ময়মনসিংহ-১১ আসনে বিজয়ী বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

ময়মনসিংহে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা

Update Time : ০২:০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩